প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৫:৫৯ পি.এম
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু, সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রামের সবুজ মিয়া এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.