সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ ব্যাপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যাসহ ১২টি মামলা রয়েছে। স্থানীয়রা জানান, নুর মোহাম্মদ এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করতেন। মানুষের ওপর অত্যাচার-জুলুম করতেন। ৫ আগস্টের আগে জাতীয় পার্টির সাথে যুক্ত থাকলেও তারপর স্থানীয় কৃষকদল নেতার ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতির পদে দায়িত্বপালন করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, আগের একটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলার বিষয়ে তার জানা নেই বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নুর মোহাম্মদ নামে একজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.