সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের উদ্যোগে মুসলিম উম্মাহর হেদায়েত ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মহাগ্রন্থ আল-কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন জামিয়া আরাবিয়া লালবাগ, ঢাকার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। এছাড়া মাহফিলে দেশবরেণ্য আরও বেশ কয়েকজন প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
মাহফিলে বিশেষ অতিথি ও দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা এনসিপির আহ্বায়ক মোস্তফা খন্দকার। এছাড়া তাঁর সাথে এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা ইসলাম ও কোরআনের আলোকে জীবন গড়ার তাগিদ দেন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা মাহফিলে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান শ্রবণ করেন।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.