নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের কার্যালয় ঘিরে উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে সরকারি তহবিল আত্মসাৎ, ভুয়া বিল, এবং অনিয়মিত আর্থিক লেনদেনের ভয়াবহ চিত্র।
সরকারি নিয়ম অনুযায়ী, ভূমি উন্নয়নের কাজে আদায়কৃত টাকার ১% ইউএনও অফিসে জমা হওয়ার কথা। এ অর্থ জনসচেতনতা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে ব্যয় হওয়ার বিধান রয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, সোনারগাঁও ইউএনও কার্যালয় এ অর্থের বড় একটি অংশ ভুয়া খাতে খরচ দেখিয়ে আত্মসাৎ করেছে।
স্থানীয় সূত্র বলছে, মোট টাকার প্রায় ২৮% সরাসরি লোপাট করা হয়েছে। এ অনিয়মে ইউএনও নিজে ও তার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম স্বয়ংকৃতভাবে জড়িত।
আরেক চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় দৈনিক যায়যায় দিন তথ্য অনুযায়ী ইউএনও কার্যালয় সরকারি বাসা ভাড়া বাবদ ৭ লাখ ৭১ হাজার টাকা বকেয়া রেখেছে। যদিও ইউএনও ফারজানা রহমান দেনা স্বীকার করেছেন, তবে দীর্ঘদিনেও দেনা শোধ হয়নি। এতে সরকারি সম্পদ ব্যবহার ও দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন,“ইউএনও অফিস আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সরকারি অর্থ কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এটি জনগণের সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা।তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউএনও ফারজানা রহমান বলেন,“২৮% অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। তবে ৭ লাখ ৭১ হাজার টাকার দেনার বিষয়টি সত্য। বরাদ্দ এলেই তা পরিশোধ করা হবে।”তবে তার এই বক্তব্যে সন্তুষ্ট নয় এলাকাবাসী।
প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল হক বলেন
“মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়মিত আসে। টাকা পরিশোধ না করার কোনো অজুহাত নেই। অভিযোগ প্রমাণিত হলে ইউএনও অফিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সোনারগাঁও জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে,
“যে দপ্তর জনগণের সেবা দেওয়ার জন্য গঠিত, সেটি যদি দুর্নীতির আখড়ায় পরিণত হয়, তবে প্রশাসনের ওপর জনগণের আস্থা চিরতরে নষ্ট হবে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.