সোনারগাঁও প্রতিনিধি (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে খাবার হোটেল ভাংচুর করেছে প্রতিপক্ষ। হামলা চলাকালে নগদ ৬৫ হাজার টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত বুধবার (৯ এপ্রিল) সকালে মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার খাবার হোটেলে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার (১৩ এপ্রিল) ভুক্তভোগী রোকেয়া আখতার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে উপজেলার মোগরাপাড়া ইউপির বারিমজলিশ গ্রামের লোকমান হাকিমের মেয়ে আফরোজা আক্তার বুলবুলি (৪৫), আকলিমা আক্তার ইতি (৪২), আছিয়া আক্তার ডালিয়া (৫০) ও ছেলে মাজহারুল ইসলাম রাসেল (৪০) সহ অজ্ঞাত ৪/৫ জনের একটি বাহিনী একই এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে রোকেয়া আখতারের খাবার হোটেলে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ ৬৫ হাজার টাকা সহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল বলেন, হোটেলের জমিটি আমাদের, আমার বোনেরা গত এপ্রিলের ৮ তারিখে হোটেল ছাড়ার নোটিশ দিয়ে তালা মেরে দেয়। আমাদের বিরুদ্ধে থানায় করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.