প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ১১:২৩ পি.এম
সাপাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬টি ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা

আ: আলিম, (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নওগাঁর সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাপাহার উপজেলা ৬ টি ইউনিয়ন পরিষদ সমন্বয়ে গড়ে গঠিত। এর মধ্যে সাপাহার সদর ইউনিয়ন পরিষদে উপজেলা আমির আবুল খায়ের তরুণ,শিরন্টী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক পাঁচবারের সফল চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকী , তিলনা ইউনিয়ন পরিষদে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক চাঁচাহার ফাজিল মাদ্রাসার মাওলানা ময়েজ উদ্দিন, পাতাড়ী ইউনিয়নের প্রচার সম্পাদক কামরুজ্জামান, গোয়ালা ইউনিয়ন পরিষদে জেলা শিবিরের সভাপতি আতিকুর রহমান,আইহাই ইউনিয়ন পরিষদে আইহাই ইউনিয়নের আমীর মোস্তাকিম আহমেদ কে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছেন।
সাপাহার উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন উপজেলা আমীর আবুল খায়ের তরুণ ও নওগাঁ-১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.