প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ২:০৬ এ.এম
সাপাহারে জামায়াতে ইসলামী”র ইউনিয়ন সভাপতি সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল আলিম, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম শাখার জেলার সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় সাপাহার উপজেলার মডেল মসজিদ হলরুমে নওগাঁ জেলার পশ্চিম শাখার জেলা আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল এর পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর অধ্যাপক মাও:মো: হাবিবুর রহমান,জেলা সেক্রেটারী নাজমুল হোসাইন,সহকারী সেক্রেটারী মারুফ হোসেন, আঃ মতিন, সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন প্রমুখ। সহ নওগাঁ জেলার সকল উপজেলার আমীর ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.