সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় চিলারবাগ গ্রামবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক জুবায়ের আল মাহমুদ সৈকত। সার্বিক সহযোগিতায় ছিলেন খোকন মোল্লা , শাহাদাত হোসেন লিটু, মোঃ জাহাঙ্গীর আলম, ফিরোজ প্রধান, মোহাম্মদ নাইম প্রধান, মোহাম্মদ হারুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল মামুন।
দোয়া মাহফিলে গ্রামবাসী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.