আব্দুল করিমঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও সোনারগাঁও থানা সহ উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
গতকাল সোমবার ২৭ শে জানুয়ারি দুপুরে পৌর মিলনায়তন রোমে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত, শীতার্ত গরীব ও দুঃস্হ মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেন। বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সোনারগাঁও পৌরসভা , ফারজানা রহমান এর সভাপতিত্তে ও পৌর সচিব মাসরেকুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সেই সাথে সোনারগাঁ পৌরসভা সহ বিভিন্ন জায়গায় বর্জ্য নিষ্কাশনের জন্য ডাস্টবিন বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, সোনারগাঁও পৌরসভার সাধারণ জনগণ যেন সঠিকভাবে সেবা পেতে পারে সেই জন্য পৌর কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন এবং যথা সময়ে পৌর কর দেওয়ার আহ্বান জানিয়েছেন ।
সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে দর্শনার্থীদের জন্য বসার ওয়েটিং রুম এর শুভউদ্বোধন ও উপজেলা চত্বরে লনটেনিস কোর্ট এর শুভউদ্বোধন করেন তিনি।
এ ছাড়া ও জেলা প্রশাসক ভট্টাপুর মডেল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কালে ছোট ছোট কমলমতি শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোরশেদ, সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআব্দুল বারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিকবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.