ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে ঝিনাইদহ,কালীগঞ্জ –৪ আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ উপলক্ষে ধানের শীষ মনোনীত প্রার্থী মো. রাশেদ খানের নেতৃত্বে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী যশোরে অংশ নেন। সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচি ঘিরে রাশেদ খান দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দল দৃঢ় অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কর্মসূচিতে বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.