সুনামগঞ্জ প্রতিনিধিঃ কারিতাস বাংলাদেশ এর ELSRP প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়নের কাঁদাগাঁও গ্রামে কৃষক মাঠ স্কুলের সদস্যদের নিয়ে বীজ সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও বাজারজাতকরণ কৌশল বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন মাঠ সহায়ক জামিল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক নার্গিস আক্তার।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মিঃ নিলয় চন্দ্র কর বলেন, কৃষিতে ভালো ফলন নিশ্চিত করতে ফসল 80% পেকে গেলে মানসম্মত বীজ সংগ্রহ ও সঠিকভাবে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের উৎপাদিত ভালো বীজ সংরক্ষণ ১০-১২% রুদ্রের আদ্রতা করলে কৃষকরা অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভবিষ্যতে উন্নত ফলন পেতে সক্ষম হবেন। এছাড়াও বাজারজাত করণের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা নিয়ে কৃষকরা আরও লাভবান হতে পারবেন।
সভার সভাপতিত্ব করেন ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক বলেন, কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ELSRP প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি কৃষকদের প্রশিক্ষণে শেখানো বিষয়গুলো বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীরা বীজ নির্বাচন, শুকানো, সংরক্ষণ পদ্ধতি, বাজার বিশ্লেষণ এবং লাভজনক বাজারজাতকরণ কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষিকাজে নতুন দিকনির্দেশনা দেবে এবং ভবিষ্যতে আরও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.