সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম - কে বিজয়ী করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা আল রাহিম। গত ১৭ মে জুমার নামাজের পর খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে তাঁর কর্মী-সমর্থকরা। পরে মোগরাপাড়া চৌরাস্তা থেকে নেতা আল রাহিমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মোগরাপাড়া বাজার এলাকায় অবস্থিত সম্মেলনস্থলে যোগদান করেন।
এ সময় তারা স্লোগান দেন ডাক দিয়েছেন কালাম ভাই, ঘরে থাকার সময় নাই, সোনারগাঁয়ের মাটি, শেখ হাসিনার ঘাটি, সোনারগাঁয়ের মাটি কালাম ভাইয়ের ঘাটি, কালাম ভাইয়ের নেতৃত্বে, আমরা আছি একত্রে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সম্মেলনে প্রবেশ করেন ছাত্রলীগ নেতা আল রাহিম ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মোল্লা, অ্যাডভোকেট হুমায়ুন কবির,বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, ইরফান হোসেন দিপ, তানহা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাছেল, সুজন, হেলাল, ইকবাল, উজ্জ্বল, রতন নিলয়,সোহেল, মামুন সহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ।
বিশেষ প্রতিনিধিঃ এডভোকেট মোকাস উদ্দিন ভূঁইয়া ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১১৫/২৩,আরামবাগ ইনার সার্কুলার রোড , মতিঝিল, ঢাকা -১০০০
ই-মেইল: dainikmuktoalo@gmail.com / +৮৮০৯৬৩৮-৭৪৮০১১
Copyright © 2026 দৈনিক মুক্ত আলো. All rights reserved.